ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রমের উদ্বোধণ

সুজানগর পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রমের উদ্বোধণ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫


সুজানগর পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রমের উদ্বোধণ

পাবনা: সুজানগর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। পৌর এলাকার বিভিন্ন ড্রেন ও ভবনের পাশে মশা মারার ওষধ স্প্রে করার মাধ্যমে রবিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল, জামায়াত নেতা ও সাবেক পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ, পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে এ সময় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, এডিস মশার আবাসস্থল হিসেবে পরিচিত পানি জমে থাকার পাত্রগুলো ও ফুলের টব পরিষ্কার রাখতে হবে। সামাজিকভাবে ছোট-বড় সকলে সচেতন হলেই ডেঙ্গুর মত মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারি।

এ সময় তিনি ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির উঠান,আঙ্গিনা, ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান। পরে তিনি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩২:৪৬   ১৩৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ