ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
সুনামগঞ্জ: মধ্যনগরে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বিভিন্ন হাওরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, সংস্কার, পুনঃসংস্কার, স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন এবং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের লক্ষ্যে তিনটি ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পর্যায়ক্রমে বংশীকুন্ডা দক্ষিণ, মধ্যনগর সদর ও চামরদানি ইউনিয়নে এসব গণশুনানি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সভাকক্ষে প্রথম গণশুনানির আয়োজন করা হয়। এরপর সকাল ১১টায় মধ্যনগর সদর ইউনিয়নে এবং দুপুর ১২টায় চামরদানি ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়। উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির উদ্যোগে আয়োজিত এসব গণশুনানিতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
গণশুনানিতে বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের মধ্যনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ও কমিটির সদস্য সচিব নূর আলম, কৃষক প্রতিনিধি মোঃ নুর মোহাম্মদ, শাহেদ আলী,মোঃ নুরু মিয়া,কাজল মিয়া,বিল্লাল হোসেন,নিজাম উদ্দিন,রুপন বিশ্বাসসহ অনেকে।
এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। হাওর এলাকায় আগাম বন্যা ও ঢলের ক্ষতি কমাতে সময়মতো টেকসই ফসলরক্ষা বাঁধ নির্মাণে সবাই একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৪০:৪৮ ১৫৬ বার পঠিত | ● গণশুনানি ● ফসলরক্ষা ● বাঁধ নির্মাণ ● মধ্যনগর