ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং মাঠ এখনো নিশ্চিত করা হয়নি : নিজামুল হক নাঈম

সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং মাঠ এখনো নিশ্চিত করা হয়নি : নিজামুল হক নাঈম


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫


সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং মাঠ এখনো নিশ্চিত করা হয়নি : নিজামুল হক নাঈম
ভোলা-৩ আসন:
 (লালমোহন-তজুমদ্দিন)  বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থী নিজামুল হক নাঈম বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং মাঠ এখনো নিশ্চিত করা হয়নি। দ্রুত তা নিশ্চিত করতে হবে। স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সততা, নিষ্ঠা ও দেশ গঠনের শক্তিতে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। শারীরিক সুস্থতা ও মানসিক দৃঢ়তা যুবসমাজকে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলে।
শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সকালে লালমোহন উপজেলা কমপ্লেক্সের সামনে “রান উইথ নাঈম” ম্যারাথন দৌড় কর্মসূচির পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্য শেষে লালমোহন উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে ম্যারাথন দৌড় কর্মসূচি শুরু হয়ে সরকারি শাহবাজপুর কলেজ মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিল নিয়ে কলেজ মাঠ থেকে উত্তর বাজার মসজিদের সামনে এসে শেষ হয়। রান উইথ নাঈম” ম্যারাথন দৌড় কর্মসূচির নেতৃত্ব দেন নিজামুল হক নাঈম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, উপজেলা কর্মপরিষদ ও শুরা সদস্যবৃন্দ, বিডিপি লালমোহন উপজেলা সভাপতি প্রফেসর হাসনউজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম। এছাড়া অংশ নেন কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী মুহাম্মাদ শাহে আলম, লর্ডহার্ডিন্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সোহাগ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। শীত উপেক্ষা করে এলাকাবাসী বিশেষ করে তরুণ ও ক্রীড়াপ্রেমীরা ম্যারাথনে ব্যাপক অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, সুস্থ জীবনধারা গড়ে তোলা, ইতিবাচক সামাজিক পরিবর্তন এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতা সৃষ্টি করতেই এ আয়োজন। অংশগ্রহণকারীরা দৌড় শেষে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের আহ্বান জানান। শান্তিপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত “রান উইথ নাঈম” কর্মসূচি লালমোহনের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৫:১১   ১০৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ