ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে ৭ম দিশারি প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মধ্যনগরে ৭ম দিশারি প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫


মধ্যনগরে ৭ম দিশারি প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলায় দিশারি এডুকেশন ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৭ম দিশারি প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষা। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৪০২ জন শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা আয়োজন করে দিশারি এডুকেশন ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান আবুল বাশার বলেন, শিক্ষার্থীদের মেধা বিকশিত করা এবং শিক্ষার মানোন্নয়নই আমাদের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই প্রতিবছরের মতো এবারও বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একে এম শাহাবুদ্দিন শাহীন (পিপিএম), সহকারী অধ্যাপক গোলাম জিলানী, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা, সহকারী প্রধান শিক্ষক রিপন কুমার তালুকদার, সহকারী শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, সাবেক সহকারী প্রধান শিক্ষক বসন্ত কুমার বিশ্বাস, রমাপ্রদ চক্রবর্তী, খালিসাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলম, গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদিরসহ আরও অনেকে।

এ ছাড়াও ধর্মপাশা–মধ্যনগর, মোহনগঞ্জ ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে পরীক্ষা কেন্দ্র ছিল উৎসবমুখর।

কেন্দ্র সচিব ছিলেন পরেশ চন্দ্র দাশ এবং হল সুপার ছিলেন মৌজালি তালুকদার। দিশারি ট্রাস্টের সদস্য পলাসসহ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা হল ডিউটির দায়িত্ব পালন করেন।

কোমলমতি শিক্ষার্থীদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করেন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আনিসুল হক। তাঁর পক্ষ থেকে আপ্যায়ন পরিবেশন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল ও যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া। তারা পরীক্ষাকেন্দ্রও পরিদর্শন করেন।

সবশেষে দিশারি এডুকেশন ট্রাস্ট পরীক্ষায় সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বৃত্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন ঘোষণা করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৩:২৭   ২৫৩ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ