ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে জামায়াতের নির্বাচনী পথসভায় বিএনপির হামলার অভিযোগ

ভূঞাপুরে জামায়াতের নির্বাচনী পথসভায় বিএনপির হামলার অভিযোগ


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫


 ভূঞাপুরে জামায়াতের নির্বাচনী পথসভায় বিএনপির হামলার অভিযোগ
টাঙ্গাইল: ভূঞাপুরে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হুমায়ুন কবিরের নির্বাচনী পথসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ফলদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জামায়াতের নেতাদের দাবি, প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে পথসভা চলছিল। এসময় হঠাৎ স্থানীয় কিছু বিএনপির সমর্থক ঘটনাস্থলে মিছিল নিয়ে এসে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। তারপর পরিস্থিতি উত্তেজিত হলে জামায়েত নেতাকর্মী সভা শেষ করে চলে যাওয়ার পথে এক পাশে তারা রাস্তা অবরোধ করে রাখে অন্যপথ দিয়ে জামায়েত নেতাকর্মীরা বের হওয়ার পথে তারা সভার চেয়ার-টেবিল ও মাইক ভাঙচুর করে। এসময় জামায়েতের এক কর্মী আহত হয়েছে বলে জানা যায়।

ভূঞাপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালাচ্ছিলাম। বিএনপির নেতাকর্মীরা আমাদের সভা আসবাবপত্র ভাঙচুর করেছে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। একজন ব্যক্তিকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে। তাদের প্রতিহত করার কোনো উদ্দেশ্য না বরং আমরা তাদের সহায়তা করছি, ভবিষ্যতেও করবো। ঘটনাটির সঙ্গে যারাই জড়িতদের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরাই তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ আমরা পেয়েছে। তদন্তকরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৬:৫২   ১৫৮ বার পঠিত  |               







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ