ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বাজারগুলোতে অব্যবস্থাপনায় কেনাকাটায় চরম দুর্ভোগ

কাউখালীতে বাজারগুলোতে অব্যবস্থাপনায় কেনাকাটায় চরম দুর্ভোগ


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


 কাউখালীতে বাজারগুলোতে অব্যবস্থাপনায় কেনাকাটায় চরম দুর্ভোগ

পিরোজপুর: কাউখালীতে হাট বাজারগুলো চরম অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষের চলাচল ও কেনাকাটা করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাজারগুলো প্রবেশ মুখে অটো গাড়ি, অটো রিক্সা জটলা পাকিয়ে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।এ সময় পাঁচ মিনিটের পথ আধা ঘন্টায় পার হওয়া যায়না। এছাড়া হাটের দিন বাজারের ভিতরে অভ্যন্তরীণ রাস্তাগুলো অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে দখল করে শাকসবজি তরি তরকারি ও মাছের দোকানসহ বিভিন্ন পণ্যের পশরা বসিয়ে অধিকাংশ রাস্তা দখল করে রাখতে দেখা যায়।

যার ফলে বাজারে আসা ভোক্তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।হাটের দিন বাজারের অভ্যন্তরীণ রাস্তা গুলোতে অটোরিকশা চলাচল ও ফুটপাতে দোকান থাকায় সাধারণ মানুষের বাজার করতে হিমশিম খেতে হয়। বিশেষ করে কাউখালী সদরের সাপ্তাহিক হাটের দিন শুক্র ও সোমবার উপজেলা দক্ষিণ বাজারে প্রবেশ করা মুশকিল হয়ে যায়। ডাক বাংলো সড়ক থেকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় সড়ক হয়ে চিরাপাড়া ব্রিজ পর্যন্ত যানজট লেগেই থাকে।

এছাড়া ফুট পথগুলো ব্যবসায়ী ও বিভিন্ন দোকানিরা মাছ, তরিতরকারি, শাকসবজির পশরা বসিয়ে সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ করে দেয়। ফলে সাধারণ মানুষ পায়ে হেঁটে স্বাভাবিকভাবে বাজার করতে পারছে না বলে ক্রেতারা অভিযোগ করেও কোন সমাধান পাচ্ছে না। এই সমস্ত জনদুর্ভোগের বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি না থাকায় দুর্ভোগ যেন কমছে না।
অপরদিকে সপ্তাহে হাটের দুইদিন সোম ও শুক্রবার সরকারি বালক বিদ্যালয়ের সামনের রাস্তায় অটো গাড়িগুলো এলোমেলো ভাবে চলাচল করায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। স্কুলছাত্র নকিব, রায়হান সহ অনেক শিক্ষার্থী অভিযোগ করে যানজটের কারণে হাটের দিনে আমাদের বিদ্যালয় আসা-যাওয়া করতে সমস্যা হচ্ছে।
বাজারের মধ্যের মূল রাস্তা ও ফুটপথগুলো ব্যবসায়ীরা দখল করে রাখার ফলে সাধারণ মানুষকে বিভিন্ন ধরণের অসুবিধার সম্মুখীন হয় বলে জানা যায়। বিশেষ করে দক্ষিণ বাজার টল সেটগুলো ব্যবহার না করে ট্রলার ঘাট রাস্তায় মাছের বাজার বসে সাধারণ চলাচল বন্ধ করে দেয়। যার ফলে নৌযোগে আসা সয়না, রঘুনাথপুর , জোলাগাতি, ভিটাবাড়িয়া, পাঙ্গাসিয়া, বেকুটিয়া,বাদামতলা, সুবিদপুর, চিড়াপাড়া সহ বাজারে আসা দক্ষিণ অঞ্চলের সাধারণ মানুষ গুলো সবচেয়ে বেশি ভোগান্তিতে পরে। এ বিষয়ে উপজেলা প্রশাসন মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও কিছু সময় ব্যতীত সুফল জনগণ পায়না। হাট-বাজার অব্যবস্থাপনা সম্পর্কে এডভোকেট জহুরুল ইসলাম ও এডভোকেট জাকির হোসেন বলেন বাজারে এই সমস্ত বিশৃঙ্খলা দূর করতে হলে প্রশাসনের নজরদারি বেশি বাড়াতে হবে।
এছাড়া উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে আইন অন্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই এ সমস্যার সমাধান হবে বলে মনে করেন। কাউখালী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, আমি নতুন এসেছি এ সমস্ত সমস্যার বিষয় খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, আমি কাউখালীতে কেবলমাত্র যোগদান করেছি, অবৈধভাবে কোন কিছুই করতে দেওয়া হবে না। সমস্যা সমাধানের জন্য খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৯:১৬   ৯৮ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ