ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় লরির চাপায় নারী নিহত

কলমাকান্দায় লরির চাপায় নারী নিহত


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


 কলমাকান্দায় লরির চাপায় নারী নিহত

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় ইটবোঝাই একটি লরির চাপায় রোকেয়া আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে কলমাকান্দা থানাধীন কলমাকান্দা ইউনিয়নের পূর্ব বাজারে শাহাবাজ মিয়ার দোকানের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রোকেয়া আক্তার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জব্বারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রোকেয়া আক্তার তার মেয়ে সাদিয়া আক্তার (১২)—যিনি ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করেন—তাকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসার পথে রেন্টিতলা মোড় থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে ওঠেন। মোটরসাইকেলটি রংছাতি ইউনিয়নের রামনাথপুরের দিকে যাচ্ছিল।

পূর্ব বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি রেজিস্ট্রেশনবিহীন লরি এলে মোটরসাইকেলটি সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় রোকেয়া আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং লরির নিচে চাপা পড়েন। লরিটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৬:৩১   ৯২ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ