ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

মধুখালীতে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


মধুখালীতে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

ফরিদপুর: মধুখালী উপজেলায় আদালতের চূড়ান্ত আদেশে দখল বুঝিয়ে দেওয়া জমিতে সরকারি ভাবে নির্ধারিত সীমানা চিহ্ন অপসারণ করে জোরপূর্বক পুনর্দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সরোয়ার শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রকৃত জমির মালিক মুন্সি মোহাম্মদ আরিফুল ইসলাম।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, নওপাড়া ইউনিয়নের ৭৫ নম্বর নওপাড়া মৌজার আগত খতিয়ান নম্বর ৫৯৯ এবং প্রস্তাবিত খতিয়ান নম্বর ২২-২৩২৫-এর অন্তর্ভুক্ত দাগ নম্বর ৩৮৮৮, ৩৭৯৭ ও ৩৯৪১-এ মোট ১৪৮ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে আদালত কর্তৃক স্বীকৃত তার পৈত্রিক জমির পরিমাণ ৫০ শতাংশ।

তিনি জানান, দীর্ঘদিন ধরে চলমান দেওয়ানি মামলার নিষ্পত্তি শেষে গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ফরিদপুর জজ কোর্টের নির্দেশে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট, আদালতের উকিল ও মধুখালী থানা পুলিশের উপস্থিতিতে লাল পতাকা স্থাপন করে জমির সীমানা নির্ধারণসহ তাকে আনুষ্ঠানিকভাবে দখল বুঝিয়ে দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, আদালতের ওই আদেশ কার্যকর হওয়ার পরও অভিযুক্ত পক্ষ তা অমান্য করে। এরই ধারাবাহিকতায় গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৪টার সময় অভিযুক্ত সরোয়ার শেখসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ভুক্তভোগীর দখলকৃত জমিতে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা জমির সীমানায় স্থাপিত সরকারি লাল পতাকা ও পিলার উপড়ে ফেলে দিয়ে জোরপূর্বক জমির দখল নেয় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় আদালতের আদেশের প্রতি প্রকাশ্য অবমাননা করা হয়েছে এবং এতে তার জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে মধুখালী থানার এএসআই আশরাফুল ইসলাম বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয়ভাবে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহলের মতে, আদালতের আদেশ বাস্তবায়নের পরও এ ধরনের ঘটনা আইনের শাসনের জন্য উদ্বেগজনক এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:১৬   ৮০ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ