ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » হাদির ওপর গুলির প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

হাদির ওপর গুলির প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


হাদির ওপর গুলির প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুর: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে  কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কালীগঞ্জ খোদেজা শপিং কমপ্লেক্রোর হতে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ খোকা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইয়াছিন মোল্লা, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, রুহুল আমিন মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নির্বাচন যাতে না হয় একটি পক্ষ যড়ষন্ত্র করে যাচ্ছে। যত যড়ষন্ত্র করা হউক না কেন, নির্বাচন বানচাল করতে পারবে না। হাদির ওপর গুলি নির্বাচন বানচালের একটি নমুনা। যার নেতৃত্বে এবং যারা হাদির ওপর হামলা করিয়েছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করতে হবে।
এই সময় উপজেলা ও পৌর মহিলা দলের নেত্রীবৃন্দ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩২:০৬   ১০৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ