ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
ফরিদপুর: বোয়ালমারী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক, দৈনিক ঢাকা টাইসের সম্পাদক, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজসেবক আরিফুর রহমান দোলন। তার এই ঘোষণার মধ্য দিয়ে ফরিদপুর-১ আসনের নির্বাচনী হিসাব-নিকাশে বড় পরিবর্তন এসেছে। আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী—এই তিন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনের মাঠ-ঘাট, হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে অফিস-আদালত সর্বত্র এখন আলোচনার কেন্দ্রে দোলন। তার প্রার্থী হওয়ার ঘোষণায় শুধু কর্মী-সমর্থকরাই নয়, সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে।
সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কাজের কারণে আরিফুর রহমান দোলনের একটি স্বতন্ত্র গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকার কারণে তিন উপজেলাতেই তিনি পরিচিত ও জনপ্রিয় মুখ। জুলাই বিপ্লব পরবর্তী পরিবর্তিত বাস্তবতায় নতুন দেশ গড়ার স্বপ্ন দেখা তরুণ প্রজন্মের কাছেও দোলনকে সম্ভাবনাময় প্রতিনিধি হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনে নতুন ভোটারের সংখ্যা এক লাখের বেশি।
একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, জয়-পরাজয় নির্ধারণে এই নতুন ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি আধুনিক প্রযুক্তিতে দক্ষ, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ নেবেন, শিক্ষাকে অগ্রাধিকার দেবেন এবং যাঁর সঙ্গে সহজে যোগাযোগ করা যায়। আশ্বাস নয়, কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন—এমন একজন প্রার্থীকেই তারা সংসদ সদস্য হিসেবে দেখতে চান। এসব প্রত্যাশার জায়গায় শুধু নতুন ভোটার নয়, সাধারণ ভোটারদের কাছেও আরিফুর রহমান দোলন এগিয়ে রয়েছেন।
কামারখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের ইজিবাইক চালক জুয়েল শেখ বলেন, “গত নির্বাচনে সাধারণ ভোটারদের রায়ে দোলনই এমপি হয়েছিলেন, কিন্তু তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। তিনি জনপ্রতিনিধি না হয়েও আমাদের এলাকায় অনেক কাজ করেছেন। ভদ্র ও মানুষের কাছের মানুষ হিসেবে তাকেই ভোট দেব। বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে কথা হয় ইলিয়াস হোসেনের সঙ্গে। তিনি বলেন, “এখন অনেক এলাকায় সাধারণ মানুষ কিছু প্রার্থীর কর্মীদের কাছে জিম্মি। এমপি হওয়ার আগেই চাঁদাবাজি, দখলবাজি ও থানাদালালির অভিযোগ শোনা যাচ্ছে। এসব থেকে মুক্তি পেতে আমাদের ভরসা দোলনই। আলফাডাঙ্গা বাজারে কথা হয় মোনায়েম খান নামে এক সমাজসেবকের সাথে।
তিনি বলেন, “আরিফুর রহমান দোলন ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান। তার পূর্বপুরুষরা শিক্ষা ও জনসেবায় ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি মসজিদ, মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করেছেন, তিন উপজেলায় চক্ষু শিবিরের মাধ্যমে প্রায় তিন হাজার মানুষকে সেবা দিয়েছেন। করোনার সময় তিন উপজেলায় সুবিধা বঞ্চিত ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলেন, বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিসহ নানা সামাজিক কর্মকাণ্ডে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন। নারী ভোটারদের মধ্যেও তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো।
এলাকাবাসীর মতে, মানুষের সঙ্গে সহজভাবে মিশতে পারা, প্রতিশ্রুতিশীল থাকা এবং নিয়মিত জনকল্যাণমূলক কাজই অন্যদের থেকে দোলনকে আলাদা করেছে। তার নির্বাচনী ঘোষণা ফরিদপুর-১ আসনের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে আরিফুর রহমান দোলন প্রায় ৮৫ হাজার ভোট পেয়েছিলেন। স্থানীয়দের ভাষ্য, সুষ্ঠু নির্বাচন হলে সেবারও দোলনই বিজয়ী হতেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৭:০২ ৩৫ বার পঠিত | ● আসন ● দোলন ● ফরিদপুর-১ ● বোয়ালমারী