ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » অবশেষে ফেরত পেলো এনজিও কর্মীর নিয়ে যাওয়া হাঁস,মাঠকর্মী বরখাস্ত

অবশেষে ফেরত পেলো এনজিও কর্মীর নিয়ে যাওয়া হাঁস,মাঠকর্মী বরখাস্ত


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


অবশেষে ফেরত পেলো এনজিও কর্মীর নিয়ে যাওয়া হাঁস,মাঠকর্মী বরখাস্ত

বরিশাল: কিস্তির টাকার জন্য ঋণগ্রহীতা গৃহবধুর সেই চিনা হাঁস চারদিন পর অবশেষে ফেরত দিলেন টিএমএসএস এনজিওর কর্মকর্তারা। এঘটনাটি টিএমএসএস এনজিওর উর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন তদন্ত করেছে। হাঁস ধরে নিয়ে যাওয়ার সত্যাতা পেয়ে এনজিও’র মাঠকর্মী ফিরোজ খাঁনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার দুপুরে টিএমএসএস এনজিওর গৌরনদী শাখার ম্যানেজার মো.রাজেক ইসলাম ও ফিল্ড সুপারভাইজার মো.আরাফাত, মো.সুজন মিয়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের ঋণগ্রহীতা গৃহবধু হাফিজা খানম’র কিস্তির টাকার পরিবর্তে ধরে নিয়ে যাওয়া সেই চিনা হাঁসটি অবশেষে চারদিন পর তার বাড়িতে এসে হাফিজার হাতে ফেরত দিলেন তারা।

টিএমএসএস এনজিওর বরিশাল বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা মো.সফিউর রহমান, মাদারীপুর জোনাল কর্মকর্তা মো.মিজানুর রহমান, বরিশাল জোনাল কর্মকর্তা আবুল কালাম আজাদসহ চারজন কর্মকর্তা সরেজমিন তদন্তের জন্য ঋণগ্রহীতা গৃহবধু হাফিজা খানমের বাড়িতে আসেন। এসময় তারা হাফিজা খানম, তার স্বামী মুরাদ হোসেন ও স্থানীয়দের সাথে এবিষয়ে কথা বলেন। এঘটনায় অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খানকে ১১ ডিসেম্বর সামায়িক বরখাস্ত করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো.মুরাদ হোসেন’র স্ত্রী হাফিজা খানম ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ’র (টিএমএসএস) সদস্য। ওই এনজিও থেকে ৬০ হাজার টাকা লোন উত্তোলন করেন হাফিজা খানম। এনজিও’র মাঠকর্মী ফিরোজ খাঁন ৯ ডিসেম্বর শেষ কিস্তির ১৩২০ টাকা নিতে আসলে হাফিজা কিস্তি দিতে আপারগতা জানিয়ে পাশের বাড়ি চলে যায়। এসময় এনজিও কর্মী ফিরোজ খান হাফিজার বাড়ির উঠান থেকে ধাওয়া করে একটি চিনাহাঁস ধরে নিয়ে যায়।
১১ ডিসেম্বর দুপুরে গৃহবধু হাফিজা খানম তার হাসঁ ফেরত চেয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়।
এব্যাপারে ঋণগ্রহীতা গৃহবধু হাফিজা খানম এনজিও কর্মীর ধরে নিয়ে যাওয়া হাঁস ফেরত পেয়ে বলেন, আমার স্কুল পড়ুয়া মেয়ের শখের হাঁসটি ফেরত পেয়ে আমি ও আমার পরিবারের সবাই খুশি হয়েছি।
এব্যাপারে টিএমএসএস’র এনজিওর ম্যানেজার মো.রাজেক ইসলাম বলেন, আমাদের এনজিওর মাঠকর্মী ফিরোজ খান ঋণগ্রহীতা গৃহবধু হাফিজা খানমের বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হাঁসটি চারদিন পর শনিবার দুপুরে ফেরত দিয়েছি। এঘটনা উর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করেছে এবং ওই মাঠকর্মীকে সামায়িক বরাখাস্ত করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১১:৫৩   ১৯৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ