ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে গোবিন্ধল নতুন বাজারে অগ্নিকাণ্ড, ২৫ লক্ষ টাকার ক্ষতি

সিংগাইরে গোবিন্ধল নতুন বাজারে অগ্নিকাণ্ড, ২৫ লক্ষ টাকার ক্ষতি


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


সিংগাইরে গোবিন্ধল নতুন বাজারে অগ্নিকাণ্ড, ২৫ লক্ষ টাকার ক্ষতি

মানিকগঞ্জ: সিংগাইর উপজেলার পৌরএলাকার গোবিন্দল নতুন বাজারে অগ্নিকান্ডে হার্ডওয়ার, সেলুন, লন্ড্রি দোকানসহ ৩টি দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পৌরসভার গোবিন্ধল নতুন বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী হলেন, পৌরসভার ৭ নং ওয়ার্ড গোবিন্ধল গ্রামের আব্দুল কাদের।
ভুক্তভোগী আব্দুল কাদের জানান, গত শুক্রবার রাতে প্রতিদিনের মত ব্যবসা পরিচালনা করে দোকান বন্ধ করে বাড়ি যাই। হঠাৎ রাত দেড়টার দিকে বাজারের পাহারাদার আমার দোকানে আগুন লেগেছে খবর দেয়। আমি দ্রুত দোকানে গিয়ে স্থানীয় লোকজন নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি।

এ সময় সিংগাইর ফায়ার সার্ভিসে খবর দেই। ততক্ষনে আগুনের লেলিহান শিখায় ৩টি দোকান সম্পূর্ন পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রন এনে বাজারে অন্যন্য ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করেন। অগ্নিকান্ডে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষতি সাধিত হয়ে নি:স্ব হয়ে গেছে বলে ভুক্তভোগীর দাবি।
উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো.মহিবুবুর রহমান অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি এবং বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করতে পেরেছি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে জানান তিনি।
এ ব্যাপারে সদ্য যোগদান করা সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার বলেন,অগ্নিকান্ডে ক্ষতির পরিমান দেখে উপজেলা প্রশাসনের সহযোগীতা থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৫৩   ৬২ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ