ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ট্রাকের চাপায় ৯ বছেরর এক শিশু নিহত

ট্রাকের চাপায় ৯ বছেরর এক শিশু নিহত


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


 ট্রাকের চাপায় ৯ বছেরর এক শিশু নিহত
মানিকগঞ্জ: হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে জাহিদ ইবনে জামান(৯) নামের এক শিশু নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে হেমায়েতপুর- সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ডের নিউ ফিলিং স্টেশনের পূর্বপাশে খান মার্কেটের সামনে। নিহত-জাহিদ ইবনে জামান মানিকগঞ্জ সদর উপজেলার জুকুরিয়া গ্রামের জামান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি সিংগাইর বাসস্ট্যান্ড নিউ ফিলিং স্টেশনে পৌঁছালে পিছন দিক থেকে মাইক্রোবাস ধাক্কা দেয়। এসময় সিএনজি থেকে জাহিদ ইবনে জামান ছিটকে পরে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকা শিশুটির মাথার ওপর ওঠে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার এসআই মো.রাশেদুল ইসলাম জানান,মাইক্রোবাস দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাক আটক করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এন, আর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৩২   ১১৯ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ