ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » বিধবা ভাবীকে হত্যার অভিযোগে দেবর আটক

বিধবা ভাবীকে হত্যার অভিযোগে দেবর আটক


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


বিধবা ভাবীকে হত্যার অভিযোগে দেবর আটক
খুলনা: পাইকগাছায় রাশিদা বেগম (৩৪) নামে বিধবা ভাবীকে হত্যার পর গাছে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার কাশিমনগর গ্রামের মৃত এছেম গাজীর মেঝ ছেলে মৃত এনামুল গাজীর বিধাব স্ত্রী। এ ঘটনায় দেবর মফিজুল গাজী (৩৮) কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। শনিবার সকালে খবর পেয়ে কপিলমুনি ক্যাম্প ইনচার্জ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে লিচু গাছ থেকে রাশিদার মৃতদেহ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, রাশিদাকে নির্যাতন ও তার যৌনাঙ্গে লাঠি জাতীয় কিছু দিয়ে ক্ষত করা হয়েছে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
স্থানীরা ধারনা করছে রাতের যেকোন সময় রাশিদাকে ঘর থেকে ফুসলিয়ে বের করে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পরে বাড়ির সামনের একটি লিচু গাছে ওড়না দিয়ে তার লাশ ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা মফিজুল ইসলাম ওরফে মইদুল (৩৮) কে আটক করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে। পরে পুলিশে হাতে সোর্পদ করে।
নিহতের মেয়ে তাসমিরা খাতুন জানান, গভীর রাতে তার মাকে তার কাকা মফিজুল জমির মিউটেশন করার কথা বলে ঘরের বাইরে ডেকে নেয়। এর পর এ ঘটনা ঘটায়।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, সুরতহাল রিপোর্টে নির্যাতনের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে থানায় দিয়েছে। থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। তবে বিষয়টি সন্দেহজনক। এরপরও হত্যা নাকি আত্মাহত্য তা মেডিকেল রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:৪৬   ৮১ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ