ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: চরফ্যাসনে প্রবাসীর সীমানা প্রাচীর ভাঙচুরও জমি জবর দখলের ঘটনায় প্রতিপক্ষ প্রভাবশালীদের বিরুদ্ধে করা মামলা তুলে না নেয়ায় মসজিদে ঢুকে ইকবাল পাটোয়ারী নামের মামলার বাদীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তাকে হামলাকারীদের কবল থেকে রক্ষায় এগিয়ে গেলে ওই পরিবারের এক নারীসহ ৬ জনকে ফের মারধর করে বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর লুটপাট চালায় হামলাকারীরা। খবর পেয়ে স্থানীয় প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সুত্রে জানা গেছে। সোমবার শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর চর মঙ্গল গ্রামের এঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন মামলার বাদী ইকবাল পটোয়ারী জানান, ২০২৪ সনে সৌদি প্রবাসী জামাতা জোবায়ের কাছে ২৯ শতাংশ জমি বিক্রি করি। জমি বিক্রির পর মেয়ে ও জামাতা ওই জমিতে বসত বাড়ি নির্মান করে চারদিকে সীমানা প্রাচীর দিয়ে ভোগদখলে আছেন। জমি বিক্রির পর পরই প্রতিবেশী কাসেম পাটোয়ারী ও তার ছেলে মো, হোসেন চদ্রি পাটোয়ারী ওই জমির মালিকানাদাবী করেন। এনিয়ে একাধিক শালিশ সমোঝাতা হয়। কিন্তু আওয়ামীগ সরকারের পতনের পরপরই সক্রিয় হয়ে উঠে ওই চক্র। গত ১২ নভেম্বর প্রতিপক্ষ মো. হোসেন চদ্রি ও তার বাবা কাসেম পাটোয়ারীর নেতৃত্বে প্রাবাসী জামাতার বাড়ির পাকা সীমানা প্রাচীর ভেঙে গুড়িয়ে জমি জবর দখলের চেষ্টা করেন। বাধা দিলে হামলা ও মারধর করেন প্রতিপক্ষ প্রভাশালীরা।
পরে প্রায় ১ মাস পর ৯ ডিসেম্বর প্রভাবশালীদের সমোঝতার আস্বাসে ঘুরে সমোঝতায় ব্যার্থ হয়ে জামাতা প্রবাসী থাকায় তিনি বাদী হয়ে শশীভূশষণ থানায় সীমান প্রাচীর ভাঙচুর ও মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা দায়ের পর ক্ষিপ্ত হন প্রভাবশলী মামলার আসামীরা । প্রায় সময় মামলা তুলে নিতে তাকে হুমকি ধামকি দিয়ে আসছিলেন।
সোমবার তিনি স্থানীয় মসজিদের ফজরের নামাজ আদায় করে মসজিদের বসে ছিলেন। এসময় মো. হোসেন চদ্রি ও তার বাবা কাসেম, জসিম, আলমগীরের নেতৃত্বে তার ওপর অর্তকিত হামলা চালিয়ে গুরুতর জখম করেন। পরে খবর পেয়ে তার পরিবারের সদস্য বজলুর রহমান পাটোয়ারী, ফজলুর রহমান পাটোয়ারী ,ছেলে ফিরোজ পাটোয়ারী নাতি সিয়াম তাকে উদ্ধারের এগিয়ে গেলে তার ওপর হামলা চালান হামলা কারীরা। পরে হামলাকারীদের মারধর আহতরা নিজ বাড়িতে অবস্থান নিয়ে ওই চক্র তাদের বাড়িতে ঢুকে ফের মারধর বসত ঘরে হামলা চালিয়ে লুটপাট করেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
প্রতিপক্ষ অভিযুক্ত মো. হোসেন চদ্রি জানান, তাদের সাথে আমাদের পূর্ব থেকেই জমি নিয়ে বিরোধ চলমান আছে এনিয়ে কথার কাটাকাটি হয়।
শশীভূষণ থানার ওসি ফখরুল ইসলাম জানান, এঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:০০:৫৬ ৪৬ বার পঠিত | ● চরফ্যাসন ● মারধর ● হামলা