ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ২০২৪ সালে ভারতীয় হানাদারদের হাত থেকেও দেশকে মুক্ত করেছে ছাত্রসমাজ: হান্নান মাসউদ

২০২৪ সালে ভারতীয় হানাদারদের হাত থেকেও দেশকে মুক্ত করেছে ছাত্রসমাজ: হান্নান মাসউদ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫


২০২৪ সালে ভারতীয় হানাদারদের হাত থেকেও দেশকে মুক্ত করেছে ছাত্রসমাজ: হান্নান মাসউদ

নোয়াখালী: জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ছাত্ররাই এই দেশকে ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের হাত থেকে, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে এবং ১৯৯০ সালে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে। একইভাবে ২০২৪ সালে ভারতীয় হানাদারদের হাত থেকেও দেশকে মুক্ত করেছে ছাত্রসমাজ। যারা ভারতের গোলামি করত, তাদেরকে হটিয়ে ছাত্ররাই এই দেশকে স্বাধীন করেছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার এনপিপির অস্থায়ী কার্যালয়ে হাতিয়া উপজেলা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির মনোনীত প্রার্থী হান্নান মাসউদ বলেন, তৎকালীন গণতান্ত্রিক ছাত্রশক্তিরই বর্তমান রূপ হলো জাতীয় ছাত্রশক্তি। আর এই জাতীয় ছাত্রশক্তি একটি গণঅভ্যুত্থানের নাম। তাই আমাদের দায়িত্ব অনেক। আমরা কোনো ব্যক্তিকেন্দ্রিক নেতার পক্ষে নয়, আমরা সাধারণ ছাত্রদের পক্ষে স্লোগান দেব। সাধারণ ছাত্রদের সংঘবদ্ধ করেই নতুন বাংলাদেশের বিনির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, আপনারা প্রতিটি মানুষের কাছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন। কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের কাছে ঐক্যের বার্তা পৌঁছে দেবেন। আমরা ঐক্যবদ্ধভাবে এই দ্বীপ হাতিয়াকে পরিবর্তন করব। সারা বাংলাদেশে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তন হাতিয়াতেও আনতে আমরা ঐক্যবদ্ধভাবে বৈপ্লবিক ভূমিকা রাখব।

জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপ-প্রকাশনা ও গ্রন্থনা সম্পাদক হাফিজুর রহমান, হাতিয়া উপজেলা আহ্বায়ক নেয়ামত উল্লাহ নিরব, সদস্য সচিব আশেক এলাহী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদ রাফেজ, মুখ্য সংগঠক তারিফ ও সিনিয়র সংগঠক আতিক হোসেন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৯:২২   ১৪৬ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ