ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় একজনের মৃত্যু

নাজিরপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় একজনের মৃত্যু


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫


নাজিরপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় একজনের মৃত্যু

পিরোজপুর: নাজিরপুরে ধান বিক্রী করে বাড়ি ফেরার সময় সড়ক দূর্ঘটনায় রতন মজুমদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের ডাকাতিয়া নামক স্থানে ঢাকাগামী বাসের ধাক্কায় রতনের মৃত্যু হয়। রতনের মৃত্যুর বিষয়টি নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার নিশ্চিত করেছেন।

রতন মজুমদার (৫০) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত রবিন্দ্র মজুমদারের পুত্র। এ সময় রতন মজুমদারের সাথে সজল নামের তার এক নাতি ছিলো। পেশায় তিনি একজন টমটম চালক ছিলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হুমায়ূন কবির জানান, মাগরিবের নামাজের পরে ঘটনাটি ঘটেছে। রতন ও তার সঙ্গে থাকা একজন টমটমে করে মাটিভাংগা থেকে নাজিরপুরে দিকে আসছিলো এ সময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই রতনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও নাজিরপুর থানা পুলিশের সূত্রে জানাযায়, রতন ধান বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এসময় ডাকাতিয়া নামক স্থানে বাসের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার জানান, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৬:৩৩   ১০৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ