ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইন্দুরকানিতে শাপলা পাতা মাছ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

ইন্দুরকানিতে শাপলা পাতা মাছ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫


 ইন্দুরকানিতে শাপলা পাতা মাছ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড
পিরোজপুর: ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় বিলুপ্তপ্রায় ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ নিষিদ্ধ শাপলা পাতা (পাতা হাঙ্গর) মাছ বিক্রির দায়ে তিনজন মাছ ব্যবসায়ীকে লঘু শাস্তি প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) ইন্দুরকানী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোষী সাব্যস্ত তিন ব্যবসায়ীকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২-এর ৩৪ ধারায় প্রত্যেককে ৩ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে রাখা নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করা হয়।

জব্দকৃত মাছ মানবিক বিবেচনায় স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। চারাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়, টিএন্ডটি মোড় মাদ্রাসায় এবং কালাইয়া এলাকার ময়েনউদ্দিন মনোয়ারা মাদ্রাসায় দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান। অভিযানে ইন্দুরকানী থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। পাশাপাশি স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিকরা তথ্য প্রদান ও ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযান বাস্তবায়নে সহায়তা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ অনুযায়ী শাপলা পাতা মাছ একটি বিলুপ্তপ্রায় জলজ প্রাণী হিসেবে তালিকাভুক্ত। এ মাছ শিকার, সংরক্ষণ, পরিবহন এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন।

স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহল মনে করছেন, নিষিদ্ধ মাছ সংরক্ষণে নিয়মিত অভিযান প্রয়োজন হলেও দণ্ড আরও কঠোর হলে এ ধরনের অপরাধ কমে আসবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫০:৪০   ১৩৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ