ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » নেত্রকোনা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নেত্রকোনা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫


 নেত্রকোনা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নেত্রকোনা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৭ নেত্রকোনা - ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের কার্যালয় থেকে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়।

নির্বাচনী আচরণবিধি মেনে মনোনয়নপত্র সংগ্রহকালে সংশ্লিষ্ট আইনের আলোকে পাঁচজনের বেশি ব্যক্তি উপস্থিত ছিলেন না। তবে এ সময় বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী দলীয় শৃঙ্খলা বজায় রেখে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হন।

মনোনয়নপত্র গ্রহণকালে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আলম ভূইয়া ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল এবং সাবেক চণ্ডিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান আবু চাঁন।

নেতারা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনি মাঠে রয়েছে। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২২:৫৪:৪৭   ১২৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ