ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামায়াত-শিবিরপন্থীদের নিয়ে বিজয় দিবস উদযাপন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামায়াত-শিবিরপন্থীদের নিয়ে বিজয় দিবস উদযাপন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫


 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামায়াত-শিবিরপন্থীদের নিয়ে বিজয় দিবস উদযাপন

বরিশাল: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-শিবিরপন্থীদের নিয়ে বিজয় দিবস উদযাপনের অভিযোগ তুলে অনুষ্ঠান বয়কটসহ বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছে উপ-উপাচার্য অধ্যাপক ড.এসএম হেমায়েত জাহানের নেতৃত্বে বিএনপিপন্থী শিক্ষক-শিক্ষার্থীরা। পরবর্তীতে আলাদাভাবে তাঁরা বিজয় দিবস উদযাপন করেন।

মঙ্গলবার সকাল ১০ টায় উপাচার্য অধ্যাপক ড.কাজী রফিকুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফসহ জামাত-শিবিরপন্থী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে পুষ্পস্তবক অর্পনের জন্য শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দিলে ক্যাম্পাসের হেলথ কেয়ার সংলগ্ন স্থানে তাদের লক্ষ করে নানা স্লোগান দেন বিএনপি-ছাত্রদলপন্থী শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় উপচার্যসহ জামায়াত-শিবিরপন্থী শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যেশ্য করে বিএনপিপন্থীরা স্লোগানে স্লোগানে বলেন, ‘রাজাকারের আস্তানা এই ক্যাম্পাসে হবে না, রাজাকারের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও।’
পরে সকাল সাড়ে ১০টায় উপ-উপচার্য অধ্যাপক ড.এসএম হেমায়েত জাহান ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের পবিপ্রবির সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড.মামুন অর রশিদের নেতৃত্বে একটি বিজয় ব্যালী বের হয়। সেখানেও রাজাকারবিরোধী নানা স্লোগান দেয়া হয়।
এবিষয়ে পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড.এসএম হেমায়েত জাহান বলেন, বিজয়ের মত মহান দিবসকে উপাচার্য একাত্তরের পরাজিত শক্তিকে নিয়ে উদযাপন করবে এটা সহ্য করা যায় না। এছাড়া অনেকদিন পর্যন্তই তাঁকে সতর্ক করা হয়েছে।
অভিযোগের বিষয়ে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড.কাজী রফিকুল ইসলাম বলেন, এটা জাতীয় প্রোগ্রাম। আমরা সবাইকে দাওয়াত দিয়েছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:১৯   ১৩০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ