ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় বিজয় দিবসে ঠোঁট-তালু কাটা ও ক্লাব-ফুট রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

হাতিয়ায় বিজয় দিবসে ঠোঁট-তালু কাটা ও ক্লাব-ফুট রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫


হাতিয়ায় বিজয় দিবসে ঠোঁট-তালু কাটা ও ক্লাব-ফুট রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

নোয়াখালী : মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় ঠোঁট কাটা, তালু কাটা ও ক্লাব-ফুট (পায়ের পাতা বাঁকা) রোগীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুর হাসি সামাজিক সংস্থা ও হাতিয়াস্থ তারাস ডায়াগনস্টিক ল্যাবের যৌথ উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে বাছাই ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। বাছাইকৃত ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের পরবর্তীতে অপারেশন, প্রয়োজনীয় ওষুধপত্রসহ যাবতীয় চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। শিশুর হাসি সামাজিক সংস্থার অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ এসব সেবা প্রদান করেন।

ক্যাম্পে উপস্থিত ছিলেন শিশুর হাসি সামাজিক সংস্থার নির্বাহী পরিচালক মো. মোশারফ হোসেন, ফিজিওথেরাপিস্ট মো. মাসুদ আলম, ফিল্ড সুপারভাইজার ওসমান গণি অন্তর এবং তারাস ডায়াগনস্টিক ল্যাবের সহ-ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান।

আয়োজকরা জানান , জন্মগত শারীরিক সমস্যায় আক্রান্ত শিশুদের চিকিৎসা শুধু শারীরিক সুস্থতাই নয়, তাদের মানসিক ও সামাজিক জীবনেও ইতিবাচক পরিবর্তন আনে। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফিজিওথেরাপিস্ট মো. মাসুদ আলম বলেন, শিশুর হাসি সামাজিক সংস্থা ২০১৭ সাল থেকে চট্টগ্রাম বিভাগজুড়ে জন্মগতভাবে ঠোঁট কাটা, তালু কাটা, মাড়ি কাটা ও ক্লাব-ফুট রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এ পর্যন্ত সংস্থাটি প্রায় দুই হাজারের বেশি ঠোঁট ও তালু কাটা রোগী এবং এক হাজারেরও বেশি ক্লাব-ফুট রোগীকে সম্পূর্ণ সুস্থ করে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৬:১০   ২২৩ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ