ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা,কৃষক লীগ নেতা গ্রেপ্তার

আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা,কৃষক লীগ নেতা গ্রেপ্তার


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫


 আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা,কৃষক লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর: সালথা উপজেলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক কৃষক লীগ নেতার হামলায় থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত কৃষক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম খোরশেদ খান (৪৫)। তিনি গট্টি ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি এবং ওই এলাকার উচমান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুলদিয়া মোড় এলাকায় একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় খোরশেদ খান গ্রেপ্তারে বাধা দেন এবং একপর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি পুলিশের ওপর শারীরিকভাবে হামলা চালান। এতে সালথা থানার এএসআই মুকুল আহত হন।

আহত পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গেলে খোরশেদ খান পুলিশের কাজে বাধা দেন এবং পুলিশের ওপর হামলা চালান। এতে আমাদের একজন কর্মকর্তা আহত হয়েছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০০:২৪   ১২৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ