ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় লরির ধাক্কায় ১০ বছরের শিশুর মৃত্যু

কলমাকান্দায় লরির ধাক্কায় ১০ বছরের শিশুর মৃত্যু


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫


কলমাকান্দায় লরির ধাক্কায় ১০ বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় লরির ধাক্কায় সাব্বির হোসেন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একটি লরি উত্তর দিকে যাচ্ছিল। এ সময় সাব্বির শিশুসুলভ কৌতূহলবশত লরিটির পেছনে দৌড় দেয়। একপর্যায়ে লরির বডির পেছনে ধাক্কা লেগে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ তালাত মাহমুদ পিন্টু শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বিরের দাদা শুকুর আলী বলেন, “একটু অসাবধানতার কারণেই আমার নাতিটাকে হারাতে হলো। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে ভারী যানবাহন চলাচলে আরও সতর্কতা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৪৩   ১৫৮ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ