ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলা-৩ আসনে বিডিপি প্রার্থী নিজামুল হক নাইমের মনোনয়ন ফরম সংগ্রহ

ভোলা-৩ আসনে বিডিপি প্রার্থী নিজামুল হক নাইমের মনোনয়ন ফরম সংগ্রহ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫


ভোলা-৩ আসনে বিডিপি প্রার্থী নিজামুল হক নাইমের মনোনয়ন ফরম সংগ্রহ

ভোলা-৩: (লালমোহন–তজুমুদ্দিন) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) মনোনীত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী নিজামুল হক নাইম।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. শাহ আজিজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নিজামুল হক নাইম । এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সহকারী সেক্রেটারি ও আসন কমিটির পরিচালক মাওলানা আকতার উল্লাহ, জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, লালমোহন উপজেলা আমীর মাওলানা আব্দুল হক, বিডিপি উপজেলা সভাপতি প্রফেসর হাসানুজ্জামান এবং ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) প্রচার ও মিডিয়া সভাপতি মো. আবুল হাসানসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নিজামুল হক নাইম বলেন,“ভোলা-৩ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।”

তিনি শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় দলীয় নেতাকর্মীরা জানান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা আশা প্রকাশ করেন, ভোলা-৩ আসনের সাধারণ জনগণ এবার যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পাবে। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামীর নির্বাচনে গণতান্ত্রিক ধারা সুদৃঢ় করতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪১:০২   ১০৯ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ