ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

সুজানগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫


 সুজানগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
পাবনা: নানা আয়োজনের মধ্য দিয়ে ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে এদিন সকালে সুজানগর টিটিসি চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে সুজানগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষ এখন গ্লোবাল সিটিজেনে পরিণত হয়েছে। সে হিসেবে দেশ ও বিশ্বের প্রতি ব্যক্তির দায়বদ্ধতা রয়েছে। প্রবাসযাত্রার আগে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। ভাষাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে চলেছে বিশ্ব। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে যুবসমাজও আর্থিকভাবে অধিক লাভবান হতে পারবে।

দক্ষকর্মী গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও জানান তিনি।টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মো. সফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন ইসলামী ব্যাংক সুজানগর শাখার কর্মকর্তা জাকির হোসেন, আসিয়াবের কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন প্রমুখ।

এছাড়াও টিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৪২   ১৯৩ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন
ঐতিহ্যবাহী তারাবাড়িয়া পশুর হাটে জমে উঠেছে কোরবানির বেচাকেনা
১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা
চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা



আর্কাইভ