ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা

কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫


কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা

পিরোজপুর: কাউখালীতে নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ কাউখালীতে আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ।
উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সভাপতি এস এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদার, কাউখালী সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাবু,উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, ব্যবসায়ী নেতা শোয়াইব সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, বৈষম্যর কারণে দেশ স্বাধীন হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে। যেখানেই অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে, আমাদের বিবেক বুদ্ধি জাগ্রত করতে হবে। আগামী নির্বাচন হব অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ ও উৎসব মুখর। ভোটাররা নির্ভয় ভোট দিতে যাবে ও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০০:৪৮   ৫৯ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ