ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে ৫ দোকান আগুনে পুড়ে ছাঁই

বাউফলে ৫ দোকান আগুনে পুড়ে ছাঁই


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫


বাউফলে ৫ দোকান আগুনে পুড়ে ছাঁই

পটুয়াখালী: বাউফল উপজেলার ধুলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ২০ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগুনে রাকিব হোসেনের ওষুধের দোকান, সুলতান মেলকারের চায়ের দোকান, বেলাল মেলকারের মুদি ও মনোহারি দোকান, আমিন হোসেনের মুদি দোকান এবং নয়ন শরীফের খাবার হোটেল সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

পরবর্তীতে খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাউফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার সোরহাব বলেন, আগুন লেগেছে রাত সাড়ে ৩টার দিকে। আমরা কল পেয়েছি ৪টার দিকে। যেতে যেতে সাড়ে ৪টা বেজে গেছে। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৫:৫৯   ১৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ