ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে গণপিটুনিতে নিহত ১,আটক ৪

নবীনগরে গণপিটুনিতে নিহত ১,আটক ৪


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫


নবীনগরে গণপিটুনিতে নিহত ১, আটক ৪

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে গণপিটুনিতে শাহেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় গতকাল রবিবার পুলিশ চারজনকে আটক করেছে। নিহত শাহেদ আলী উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের মিল্লাত আলীর ছেলে। শনিবার (২০/১২) মধ্যরাতে কাইতলা (উ.) ইউনিয়নের কোনাউর গ্রামে চুরির ঘটনায় চোর সন্দেহে তাকে গণপিটুনি দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়- শনিবার মধ্যরাতে কোনাউর গ্রামের মোহাম্মদ আলী ওরফে লেবু মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় শাহেদ আলী সিঁদ কেটে ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাঁকে আটক করেন। পরে ‘চোর চোর’ চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। একপর্যায়ে তাঁকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনা স্থলেই মারা যান। খবর পেয়ে নবীনগর থানা-পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন- “লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৯:১৯   ১৯৯ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ