ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের গণসংযোগ

ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের গণসংযোগ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫


 ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের গণসংযোগ
ফরিদপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আবুল বাশার খান গণসংযোগ করেছেন। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন বাজারে সর্বস্তরের মানুষের সাথে আবুল বাশার খান ও তার কর্র্মী সমর্থকরা গণসংযোগ করেন।
গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খান বলেন, মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসন। আমার জন্ম মধুখালী উপজেলায়। আমি একজন ব্যবসায়ী আমার পাট পণ্য উৎপাদন কারখানা রয়েছে। যেখানে এলাকার প্রায় আট হাজার শ্রমিক কাজ করেন। আমার আশা এলাকার বেকারদের কর্মসংস্থান বৃদ্ধি করা।

বোয়ালমারী ও আলফাডাঙ্গাতে পাট কল করা হবে। আমরা দুই উপজেলার মাঝামাঝি স্থানে জমিক্রয় করেছি। সেখানে বাড়ি করা হবে,যাহাতে এ অঞ্চলের মানুষের সাথে আমাদের একটি সেতুবন্ধন তৈরি হয়। এ অঞ্চলে স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন কারখানা স্থাপন করা হবে। সেখানে স্থানীয় বেকররা সেখানে কাজের সুযোগ পাবে।

এলাকার উন্নয়ন নিয়ে নানান পরিকল্পনার কথা জানান তিনি। সম্পন্ন সহিংসতা মুক্ত স্বচ্ছ রাজনীতি পছন্দ করেন আবুল বাশার খান। ইতোমধ্যে স্বল্প সময়ে সর্বস্তরের মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
আবুল বাশার রপ্তানি বাণিজ্যে অসামান্য অবদানের জন্য ঈওচ হিসেবে সম্মানন অর্জন করেছেন। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সকলের দোয়া,আর্শীবাদ ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৪২   ১৬৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ