ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী থেকে ৫০ হাজার নেতাকর্মী-সমর্থকের ঢাকায় যাওয়ার প্রস্তুতি

পটুয়াখালী থেকে ৫০ হাজার নেতাকর্মী-সমর্থকের ঢাকায় যাওয়ার প্রস্তুতি


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫


পটুয়াখালী থেকে ৫০ হাজার নেতাকর্মী-সমর্থকের ঢাকায় যাওয়ার প্রস্তুতি

পটুয়াখালী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পটুয়াখালী জেলা থেকে ৫০ হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেবেন বলে জানিয়েছে জেলা বিএনপি। সোমবার ২২ ডিসেম্বর রাত ৯টার দিকে পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন।

এসময় জেলা বিএনপির সাবেক সদস্য মো. মিজানুর রহমান পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান রুমি বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে পটুয়াখালী জেলা যুবদলের পক্ষ থেকে সুন্দরবন ৯ লঞ্চ রিজার্ভ করা হয়েছে। ২৪ ডিসেম্বর বিকেল ৫ টার সময় পটুয়াখালী লঞ্চ ঘাট থেকে ঢাকার কাঞ্চন ব্রিজ উদ্দেশ্যে ছেড়ে যাবে আমাদের প্রাণের নেতা তারেক রহমানকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত রয়েছি।
অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন বলেন, তারেক রহমান আমাদের প্রিয় নেতা। দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফিরছেন এ খবরে সাধারণ মানুষসহ দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ বিরাজ করছে। পটুয়াখালী জেলা থেকে অন্তত ৫০ হাজারের বেশি নেতাকর্মী এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবে।
তিনি আরোও বলেন, পটুয়াখালী জেলার ৮টি উপজেলা থেকে নেতাকর্মীরা লঞ্চ, বাস, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ইতোমধ্যে একাধিক লঞ্চ ও যানবাহন রিজার্ভ করা হয়েছে। জেলার অন্যান্য উপজেলা থেকেও সুবিধাজনক সময় ও উপায়ে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। ইতোমধ্যে আমাদের জেলার ১০ হাজারেরও বেশি নেতাকর্মী ঢাকায় পৌঁছে গেছেন। বাকিরাও নির্ধারিত সময় অনুযায়ী পর্যায়ক্রমে ঢাকায় পৌঁছাবেন।
এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পটুয়াখালী জেলাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এরই অংশ হিসেবে পটুয়াখালী জেলা ছাত্রদল যুবদলের উদ্যোগে একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নেতাকর্মীরা পটুয়াখালী শহরের বিভিন্ন সড়কে এ মিছিল করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:২৫   ১৫৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ