ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সরকারী ভবন ভেঙ্গে ইট চুরির সময় ট্রলিসহ ৪ জন আটক

সরকারী ভবন ভেঙ্গে ইট চুরির সময় ট্রলিসহ ৪ জন আটক


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫


 সরকারী ভবন ভেঙ্গে ইট চুরির সময় ট্রলিসহ ৪ জন আটক


বরগুনা:
আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামসে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি পরিত্যাক্ত ভবন ভেঙ্গে ইট চুরির সময় ট্রলিসহ ৪জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এঘটনা ঘটে। আটক ৪জনকে আদালতে সোপর্দ করলের জুয়েল নামে ১জনকে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠান।
আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি পরিত্যাক্ত ভবন রয়েছে। ওই ভবন ভেঙ্গে ইট চুরি করে নিয়ে যাচ্ছিল সজিব (২৮), মো. বশির (২৫), মো. দেলোয়ার হোসেন (৩০) ও মো. জুয়েল মৃধা (৩১) নামে চার জন মিলে ভবন ভেঙ্গে ট্রলি বোঝাই করে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ইট বোঝাই ট্রলিসহ ৪জনকে আটক করে আদালতে সোপর্দ করে।

আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান শুনানি শেষে মো. জুয়েলকে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন এবং অন্যদের জামিনে মুক্তি দেওয়া হয়।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশ আমতলী উপজেলায় কর্মরত সহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম বলেন এঘটনায় আদালতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ভবন ভেঙ্গে ইট চুরির সময় ট্রলিসহ চারজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, এবিষয়ে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৪৪   ১৭৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ