ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে ৭৪৭ শীতার্ত দরিদ্র পরিবারকে শীতবস্ত্র সহায়তা

উলিপুরে ৭৪৭ শীতার্ত দরিদ্র পরিবারকে শীতবস্ত্র সহায়তা


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫


উলিপুরে ৭৪৭ শীতার্ত দরিদ্র পরিবারকে শীতবস্ত্র সহায়তা

কুড়িগ্রাম: উলিপুরে ৭শ ৪৭ দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের অর্থায়নে ও উলিপুর মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির বাস্তবায়নে এ শীতবস্ত্র বিতরন করা হয়। মঙ্গলবারও তাদের সহযোগিতায় উপজেলার বজরা ইউনিয়নে শীতবস্ত্র বিতরন করা হয়।
গুনাইগাছ ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা ও গুনাইগাছ ইউনিয়নের প্রশাসক কে এম মাসুদুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হুমায়ন কবীর, ইউপি সদস্য আব্দুল্যা আল মামুন, সোলায়মান আলী, মতিয়ার রহমান শাহীন, সংরক্ষিত নারী সদস্য আলেয়া বেগম, সৈয়দা তাহমিনা বেগম, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উপ-পরিচালক প্রমুখ।
শীতবস্ত্র হিসাবে ৭শ ৪৭টি পরিবারকে ১টি কম্বল, ৪টি সোয়েটার, ৪টি মাংকি ক্যাপ, ৪ জোড়া মোজা, ৪টি পেট্রেলিয়াম জেলি বিতরন করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান বলেন, মুসলিম এইড ইউকে এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতিকে শীতার্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এই শীতবস্ত্র পেয়ে দরিদ্র শীতার্ত মানুষেরা তীব্র শীত হতে নিজেদের রক্ষা করতে পারবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪১:৫৪   ৩০১ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ