ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেনের মনোনয়নপত্র দাখিল

পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেনের মনোনয়নপত্র দাখিল


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫


পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেনের মনোনয়নপত্র দাখিল

পটুয়াখালী-৪: (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাউছার হামিদ-এর কাছে তাঁহার পক্ষে এ মনোনয়নপত্র দাখিল করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জমান খোকন হাওলাদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার এবং কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকাল ১০ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহবান জানান তিনি। এ সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:২১   ২১০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ