ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫


ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ

ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত হয়েছেন ইকবাল চৌধুরী।

এ লক্ষ্যে তিনি তাঁর বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, সংসদ নির্বাচনে অংশ নিতে রোববার

(২৮ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে নাসিরনগর উপজেলার ৬ নম্বর বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।

ইকবাল চৌধুরী বর্তমানে বুড়িশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে পুরস্কারপ্রাপ্ত এবং স্থানীয়ভাবে একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিত।

তার পদত্যাগ ও সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে কেন্দ্র করে নাসিরনগরসহ পুরো ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৬:২৭   ১৪১ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ