ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে পিক-আপ চাপায় নিহত ১, আহত ৩

বোয়ালমারীতে পিক-আপ চাপায় নিহত ১, আহত ৩


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫


বোয়ালমারী , পিক-আপ , চাপায় , নিহত

ফরিদপুর: বোয়ালমারীতে পিক-আপের চাপায় আক্কেল মোল্লা (৪৫) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ শ্রমিক আহত হয়েছে। গুরুতর আহত শ্রমিক হাসিব মোল্লাকে (২০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আক্কেল মোল্লা মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে। সোমবার ভোরে বোয়ালমারী-মহম্মদপুর সড়কের ময়না নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বোয়ালমারী থানা পুলিশ পিক-আপটি (ঢাকা মেট্রো ন- ১৭-৯১৭৬) জব্দ করে থানায় নিয়েছে।
জানা যায়, সোমবার ভোরে শ্রম বিক্রি করার উদ্দেশ্যে ৪/৫ জন শ্রমিক অটোভ্যানে করে বোয়ালমারী যাচ্ছিল। ভ্যানটি বোয়ালমারী উপজেলার ময়না স্কুলের নিকট পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিক-আপ এসে সামনাসামনি ভ্যানটিকে চাপা দেয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আক্কেল মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শ্রমিক হাসিব মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। জাহাঙ্গীর ও আকাশ নামে দুই শ্রমিক মহম্মদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জনতা পিক-আপটি ঠেলে নিয়ে ময়না ইউনিয়ন পরিষদে রেখে দেয়। সেখান থেকে পুলিশ পিক-আপটি থানায় নিয়ে যায়। নিহত আক্কেল মোল্লার স্ত্রী কোহিনূর বেগম বলেন, আমাদের কোন অভিযোগ নেই। মামলাও করবো না। আমরা লাশ বাড়ি নেওয়ার জন্য আবেদন করেছি। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে একটি আবেদন পেয়েছি। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৬:২০   ২৩২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ