ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পুঠিয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় জরিমানা

পুঠিয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় জরিমানা


রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫


পুঠিয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় জরিমানা

রাজশাহী: পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আলামিন ইসলাম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার ভাল্লুকগাছী ইউনিয়নের নাপিতপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত জানান, সরকারি নির্দেশ অমান্য করে কিছু লোক বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে জরিমানা ও বালু তোলার কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন জব্দসহ ১০০০ মিটার পাইপ ও একটি ভাসমান ভেলা ধ্বংস করে।

উপজেলা প্রশাসন পরিবেশ রক্ষা করার জন্য, এ ধরনের অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৯:০৭   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ