ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থীসহ ৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থীসহ ৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫


 ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থীসহ ৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
ভোলা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‎ভোলা-৪ (চরফ্যাসন ‎-মনপুরা) আসনে মনোনয়ন ৭ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল সোমবার সহাকরী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. লোকামান হোসেনের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন।
জানাযায় সোমবার দুপুরে সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে ভোলা-৪ (চরফ্যাসন ও মনপুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জামায়াত মনোননিত অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো, আবুল মোকারম কামাল উদ্দিন, আমজনতার দল থেকে মো. জালাল উদ্দীন রুমী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মো.আবুল কালাম, স্বতন্ত্র থেকে হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম, জাতীয় পার্টি মো. মিজানুর রহমানসহ ৭ জন প্রার্থী নির্বাচনের আচর বিধি মেনে উৎসব মুখর পরিবেশে প্রত্যেক প্রার্থীর সঙ্গে ৫ জন করে নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লোকমান হোসেন জানান, ভোলা-৪ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। তারমধ্যে চরফ্যাসনে জমা দিয়েছেন ৫ জন, আর ভোলা সদর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ২ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিলের সকল প্রক্রির শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:০৭   ২৭৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ