ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে তীব্র নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল বন্ধ

কাউখালীতে তীব্র নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল বন্ধ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫


কাউখালীতে তীব্র নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল বন্ধ


পিরোজপুর: কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনের মুখে আমরাজুড়ী ফেরিঘাটের ফেরি চলাচল গত দুই দিন ধরে বন্ধ রয়েছে। ভোগান্তি জনগণের।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল থেকেই একের পর এক ভাঙ্গন শুরু হয়েছে। কিছুতেই ভাঙ্গন রোধ করা সম্ভব হচ্ছে না। নদী ভাঙনে গ্যাংওয়ে দেবে যাওয়া, পন্টুন ক্ষতিগ্রস্ত হওয়া এবং আশেপাশের দোকান ও নদীর পাড়ের বহু গাছ, বাজার ও স্থাপনা বিলীন হয়ে গেছে।পিরোজপুর-স্বরূপকাঠি সড়কের যোগাযোগা ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে। সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে ফেরিঘাটের গ্যাংওয়ে দেবে মাটি সরে গিয়ে গাড়ি চলাচল ও লোকজন পারাপার বন্ধ রয়েছে।
ভাঙনের ফলে আমরাজুড়ি বাজার, দোকান, বাড়িঘর, মসজিদ ও কাউখালী-শেখেরহাট সংযোগ সড়কের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ফলে গ্যাংওয়ে নদীর ভাঙ্গনে ধেবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে এই রুটে চলাচলকারী ঘড়িয়ার পার বানারীপাড়া, পিরোজপুর, নেছারাবাদ, বরিশাল, কাউখালীর সাথে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি বাড়ে এবং এলাকার মানুষজন সবসময় ভাঙনের আতঙ্কে থাকে।
ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও তা কার্যকর হচ্ছে না বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলে এই ভাঙন রোধ করা সম্ভব। ফেরী ইজারাদার শাহিন জানান, নদী ভাঙ্গনে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে সড়ক কর্তৃপক্ষ ফেরির নতুন প্লাটুন মেরামতের কাজ করছে।
সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী আল মাহমুদ জানান, তীব্র নদী ভাঙ্গনের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে মেরামতের কাজ চলছে। আশা করি দ্রুত সময়ের ভিতরে স্বাভাবিকভাবে আবার ফেরি চলাচল করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৩৪   ১৯৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ