ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে সরিষার হলুদ ফুলে দুলছে কৃষকের স্বপ্ন

মধ্যনগরে সরিষার হলুদ ফুলে দুলছে কৃষকের স্বপ্ন


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫


মধ্যনগরে সরিষার হলুদ ফুলে দুলছে কৃষকের স্বপ্ন

সুনামগঞ্জ: হলুদ রঙের গালিচায় মোড়ানো সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিস্তীর্ণ হাওড়াঞ্চল। সরিষা ফুলের ম-ম গন্ধে মৌ মৌ করছে চারপাশের ফসলের প্রান্তর। ‘ফাও’ ফসল হিসেবে পরিচিত স্বল্প ব্যয় ও অধিক লাভজনক তেলবীজ ফসল সরিষার বাম্পার ফলনে কৃষক-কৃষানির মুখে এখন স্বস্তির হাসি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর মধ্যনগর উপজেলায় ৫৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। চলতি মৌসুমে মধ্যনগরে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করা হচ্ছে।

মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ও দক্ষিণ, চামরদানী এবং মধ্যনগর সদর ইউনিয়নসহ হাওড়, খাল-বিল ও নদীপাড়ঘেঁষা বিস্তীর্ণ এলাকায় মাঠজুড়ে সরিষা ফুলের সমারোহ দেখা গেছে। চোখ জুড়ানো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে স্থানীয়দের পাশাপাশি প্রকৃতিপ্রেমীদের আনাগোনাও বেড়েছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ধানসহ অন্যান্য খাদ্যশস্য উৎপাদনে খরচ বেড়ে গেলেও অনেক সময় ন্যায্যমূল্য পাওয়া যায় না। এতে লোকসানের ঝুঁকি থেকেই যায়। তবে তুলনামূলক কম খরচে, অল্প সময়ে উৎপাদনযোগ্য এবং ভালো দামে বিক্রিযোগ্য হওয়ায় সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এর ফলে চলতি মৌসুমে মধ্যনগরের পতিত ও হাওড়পাড়ের জমিতে সরিষার আবাদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রতি বছর কার্তিক মাসের শেষ দিকে সরিষার আবাদ শুরু হয়ে পৌষ মাসের মাঝামাঝি ফসল ঘরে তোলা হয়। বাজারজাতের আগেই সরিষার ফুল দিয়ে বড়া এবং পাতা শাক হিসেবে ব্যবহার করা যায়। এছাড়া ফসল কাটার পর শুকনো সরিষা গাছের কাণ্ড জ্বালানি হিসেবে বিক্রি করে কৃষকরা বাড়তি আয় করছেন।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আকমল হোসেন জানান, প্রতিবছরের মতো এবারও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ না থাকলে এ বছর সরিষার বাম্পার ফলন আশা করা যাচ্ছে।

তিনি আরও জানান, কৃষি প্রণোদনার আওতায় সার ও বীজ সঠিক সময়ে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ফলে চাষাবাদে কোনো ভোগান্তি হয়নি। প্রাকৃতিক কোনো বিপর্যয় না ঘটলে চলতি মৌসুমে কৃষকরা সরিষার ভালো ফলন পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৯:০১   ২৩৬ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর



আর্কাইভ