ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকীতে নারীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

দুমকীতে নারীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫


দুমকীতে নারীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

পটুয়াখালী: দুমকীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীকে কুপিয়ে আহত করার ঘটনায় এজাহার ভুক্ত প্রধান আসামি সৈয়দ ইমন(২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ২৯ ডিসেম্বর রাতে উপজেলার চরগরবদি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে চরগরবদি গ্রামের সৈয়দ আব্দুল খালেকের ছেলে। জানা গেছে, দীর্ঘদিন ধরে একই এলাকার শাহিন আলম ফোরকান ও সৈয়দ ইমন গংদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এবছরের ২১ নভেম্বর সকালে ইমন তাদের দলবলসহ ফোরকানের জমিতে ধান কাটতে গেলে ফোরকান ও তাদের পরিবার বাঁধা দিতে গেলে ফোরকানের ভাইয়ের স্ত্রী সুরাইয়া(৩৫)কে কুপিয়ে আহত করে ইমনগ্রুপ।

এ বিষয়ে ২২ নভেম্বর ফোরকান বাদী হয়ে দুমকী থানায় ১২ জন ও অজ্ঞাত ৭-৮ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন।
মামলার বাদী শাহিন আলম ফোরকান বলেন, ‘আমরা ক্রয়সূত্রে জমির মালিক। আমাদের জমিতে রোপন করা আধাপাকা ধান কেটে নিচ্ছিলো বিবাদীরা। আমরা বাঁধা দিতে গেলে আমি ও আমার ভাইকে পিটিয়ে ও আমার ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে আসামিরা। প্রধান আসামী ইমন গ্রেপ্তার হয়েছে,আশাকরি ন্যায় বিচার পাবো।’
দুৃমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো.সেলিম উদ্দীন বলেন, গ্রেপ্তারকৃত আসামি ইমনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৭:২০   ১৮৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ