ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » খালেদা জিয়ার মৃত্যুতে ভূঞাপুর প্রেসক্লাবে দোয়া

খালেদা জিয়ার মৃত্যুতে ভূঞাপুর প্রেসক্লাবে দোয়া


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫


খালেদা জিয়ার মৃত্যুতে ভূঞাপুর প্রেসক্লাবে দোয়া
টাঙ্গাইল: ভূঞাপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ (৩০ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শামিম আল মামুন, প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, শাহ আলম প্রামাণিক, আখতার হোসেন খান, প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের নব নির্বাচিত সহ সভাপতি আব্দুল আলীম আনন্দ।

এ সময় সাংবাদিকরা বলেন, আপোসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিভাবককে হারালো। যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তারা মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

হাসপাতালের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার আনুষ্ঠানিকভাবে জানান, মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৮:০৩   ১৪৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ