ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » শেখ হাসিনার শোক, ‘খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি’

শেখ হাসিনার শোক, ‘খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি’


অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫


 শেখ হাসিনার শোক, ‘খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লেখা হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা এবং দেশের প্রতি অবদান স্মরণীয় হয়ে থাকবে।

শেখ হাসিনার শোক বার্তা শিরোনামের পোস্টে লেখা হয়েছে, ‘খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতি এবং বিএনপির নেতৃত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি।’ শেখ হাসিনা খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার, বিশেষ করে ছেলে তারেক রহমান ও দলের সমর্থকদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি আল্লাহ তাঁদের ধৈর্য ও কঠিন সময় মোকাবিলার শক্তি দেবেন।’

গত বছরের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ও শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বীতা বহু পুরোনো। এই দুজন বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে ৩০ বছরই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এক সময় বিদেশি গণমাধ্যমে তাদের প্রতিদ্বন্দ্বীতাকে ‘দুই বেগমের যুদ্ধ’ বা ‘ব্যাটল অব দ্য টু বেগমস’ হিসেবে উল্লেখ করা হতো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৫:১৪   ১৭৪ বার পঠিত  | ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ