ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে শীতার্তদের পাশে উপজেলা প্রশাসন

কাউখালীতে শীতার্তদের পাশে উপজেলা প্রশাসন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫


কাউখালীতে শীতার্তদের পাশে উপজেলা প্রশাসন

পিরোজপুর: কাউখালীতে গত পাঁচ দিন ধরে একটানা কনকনে শীত ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতে ঘরহীন ও ছিন্নমূল মানুষের কষ্ট যেন তীব্র হয়ে উঠেছে। সেই কষ্ট কিছুটা লাঘব করতে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষ সহ খোলা আকাশের নিচে থাকা মানুষের গায়ে কম্বল পরিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। শীতের রাতে হঠাৎ প্রশাসনের উপস্থিতিতে অনেকেই বিস্মিত হন। কেউ ঘুম থেকে উঠে কেউ আগুন পোহানো অবস্থায় কম্বল গ্রহণ করেন। কম্বল পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন এসব অসহায় দুঃস্থ মানুষেরা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, শীতের কষ্ট সবচেয়ে বেশি ভোগ করেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষেরা। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আমার দায়িত্ব। আমি ও এসিল্যান্ড ঘুরে ঘুরে উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্প, এতিমখানা, নদীর পাড়ে অসহায় মানুষ, ছিন্নমূল ও খোলা আকাশের নিচে থাকা মানুষের কাছে কম্বল পৌঁছে দেব।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩১:০০   ১১৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ