ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে অবৈধ মাটি কাটায় ২ জনকে জরিমানা

উলিপুরে অবৈধ মাটি কাটায় ২ জনকে জরিমানা


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬


উলিপুরে অবৈধ মাটি কাটায় ২ জনকে জরিমানা

কুড়িগ্রাম: উলিপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৩১ ডিসেম্বর) উপজেলার গুনাইগাছ ও তবকপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গুনাইগাছ ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. লানজু সরকার (রুপার খামার, ধরণীবাড়ি)–কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ও ৭(গ) ধারা লঙ্ঘনের অপরাধে উক্ত আইনের ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও তবকপুর ইউনিয়নে মো. আব্দুল মান্নাফ (তবকপুর, কুড়িগ্রাম)–কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৫ম তফসিলে বর্ণিত ১১ ধারা লঙ্ঙ্ঘনের দায়ে উক্ত আইনের ৮৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ অভিযানে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় তিনি বলেন, “অবৈধ মাটি কাটা ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০০:৫৪   ১৫৬ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ