ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা

কাউখালীতে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬


কাউখালীতে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা

পিরোজপুর: কাউখালীতে শিক্ষার্থীরা নতুন বছরের নতুন বই হাতে পেয়ে আনন্দিত। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের জন্য নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে এ বছর বই উৎসবের আয়োজন ছাড়াই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১জানুয়ারি) সকাল দশটা থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের উদ্যোগেই বই বিতরণ শুরু করে।

প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত বই বিদ্যালয়গুলোতে বিতরণ করা হলেও মাধ্যমিক শাখায় আংশিক বই বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান জানান, কাউখালী উপজেলায় প্রায় ৫ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই হাতে তুলে দেওয়া হয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান উপজেলা সদরের কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী শিক্ষক অফিসার মোঃ রফিকুল ইসলাম, সবুজ কান্তি সিকদার সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান জানান, মাধ্যমিক শাখায় আংশিক বই বিতরণ করা হয়েছে তবে জানুয়ারি মাসের ভিতরেই সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে মন্তব্য করে বলেন, নতুন বছর, নতুন ক্লাস, নতুন বই। পড়াশুনার চাপ কিছুটা বাড়বে কিন্তু আগেই পড়ালেখা শুরু করতে হবে এবং নিয়মিত বিদ্যালয় যেতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২১:১০   ১০৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ