ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

কাঁঠালিয়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬


 কাঁঠালিয়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন
ঝালকাঠি: কাঁঠালিয়ায় মিজানুর রহমান খান নামের এক ব্যবসায়ীর পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতীর মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের পশ্চিম চেঁচরী গ্রামের খান বাড়ীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে ওই ব্যবসায়ীর ছোট শারমিন বেগম বাদী হয়ে একই গ্রামের আবদুস সাত্তার কাজীর ছেলে শহীদুল ইসলাম জিলু ও তার ভাই জিয়া কাজীর বিরুদ্ধে থানায় লিখিত করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার পশ্চিম চেঁচরী গ্রামের মতিয়ার রহমান খানের ছেলে ঢাকার ব্যবসায়ী মিজানুর রহমান খানের সাথে জমি ও পারিবারিক বিষয়ে দ্ধন্ধ চলছে একই এলাকার শহীদুল ইসলাম জিলু ও তার ভাই জিয়ার সাথে। মঙ্গলবার রাতের যেকোন সময় আসামীরা পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরে বিভিন্ন স্থানে কিছু মাছ মরে ভেসে ওঠে। বাড়ীর লোকজন মনে করেছিলেন পানির সমস্যার কারণে এমনটা হতে পারে। এরপর থেকে গত দুইদিন পুকুরের চাষকৃত বিভিন্ন প্রজাতীর মাছ মরে ভেসে ওঠে। যার বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা।

পুকুরের মালিক ব্যবসায়ী ঢাকায় অবস্থানরত মিজানুর রহমান জানান খান, জিলু কাজীদের সাথে জমি নিয়ে বিরোধ চলছে তাদের, তারাই এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার একদিন আগে জিলু ও তার ভাই জিয়াকে একাধিকবার পুকুর পাড়ে দেখা গেছে। অভিযোগ অস্বিকার করে শহীদুল ইসলাম জিলু জানান, আমি ঢাকায় থাকি কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে আমাদের জানা নেই। থানার ওসি নাছের রায়হান জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৪:৪০   ১২৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ