ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ঢাকা-১ আসনে মনোনয়নপত্র যাচাই শেষ, বাতিল ২

ঢাকা-১ আসনে মনোনয়নপত্র যাচাই শেষ, বাতিল ২


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারী ২০২৬


 ঢাকা-১ আসনে মনোনয়নপত্র যাচাই শেষ, বাতিল ২
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনের ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। শনিবার (৩ জানুয়ারি)দুপুরে ঢাকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম, সহকারি রিটানিং অফিসার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও তার প্রতিনিধির উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে বিষয়টি জানানো হয়।
বৈধ হওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিষ্টার নজরুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত মো.নাছির উদ্দিন মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ফরহাদ হোসাইন, বাংলাদেশ লেবার পার্টি মনোনীত শেখ মো.আলী।
অপরদিকে অবৈধ বা বাতিল হয়েছেন তৃনমুল বিএনপি’র মনোনীত প্রার্থী এ্যাডভোকেট অন্তরা হুদা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এছাড়াও এনসিপি’র প্রার্থী মো.রাসেল আহম্মেদ তিনি মনোনয়নপত্র নিলেও পরে দাখিল করেন নাই। ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, ঢাকা-১ আসনে দোহার উপজেলায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। পুরুষ ভোট- ১,১৪,৫৮১ , নারী ভোট- ১,১০,০৪৬ ও হিজড়া ভোট- ০৩ সহ মোট ভোটার সংখ্যা ২,২৪,৬৩০। । সর্বমোট ভোট কেন্দ্রের সংখ্য- ৭৮ টি, মোট কক্ষের সংখ্যা- ৪৫০ টি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৮:৩১   ৩৩৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ