ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পাবনা-৩ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১

পাবনা-৩ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারী ২০২৬


পাবনা-৩ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১

পাবনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের ৮ প্রার্থীর মধ্যে ১ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) পাবনা-৩ আসনে দাখিলকৃত ৮ প্রার্থী মনোনয়ন যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ৭ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে পাবনা-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা। আয়কর বকেয়া থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ ব্যাপারে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, অবৈধ ঘোষিত মনোনয়ন দাখিলকারী প্রার্থী আপিল করতে পারবেন। আগামী ৫ জানুয়ারি ঢাকার নির্বাচন কমিশনে আপিল করলে এ ব্যাপারে কমিশন ওই প্রার্থীর মনোনয়নের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত দেবেন বলেও জানান তিনি।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী হাসানুল ইসলাম রাজা জানান, আমি আমার মনোনয়নপত্রের ব্যাপারে নির্বাচন কমিশনে আপিল করবো। আশা করি আপিলে আমার মনোনয়ন বৈধ হবে।

অপরদিকে বৈধ ৭ প্রার্থী জাতীয়তাবাদী দল বিএনপি’র হাসান জাফির তুহিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আলী আছগার (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম (ঘোড়া), গণফোরাম মনোনীত প্রার্থী সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশর মো. আব্দুল খালেক (হাতপাখা) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী মো. মাহবুবুর রহমান জয় চৌধুরী (ঈগল) মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৭:০৮   ২৯৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ