ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করলেন আওয়ামী লীগ নেতা

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করলেন আওয়ামী লীগ নেতা


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারী ২০২৬


 শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করলেন আওয়ামী লীগ নেতা

ফরিদপুর: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছেন মো. আনোয়ার হোসেন মিয়া নাকে এক আওয়ামী লীগ নেতা। তিনি সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

রবিবার (৪ জানুয়ারি) বিকালে সালথা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতিয়ার রহমান কবির মিয়ার কবর জিয়ারত শেষে এক ওঠান বৈঠকে শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মিয়া বিএনপিতে যোগদান।

বিএনপিতে যোগদানের পর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মিয়া বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমি নির্যাতিত ছিলাম। অনেক হামলা-মামলার শিকার হয়েছি। তাই এখন শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জেবিত হয়ে এবং বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে বিএনপিতে যোগদান করেছি। আগামীতে আমি বিএনপির একজন কর্মী হিসেবে দলের কাজ করে যাব, ইনশাআল্লাহ্।

বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা জাহিদ হোসেন, রাশেদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:৫৬   ১২৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ