ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারী ২০২৬


 মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় গাড়ির চালক দুইজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) মধ্যরাতেউপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ইসলামী বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকীর (নড়াইল) সহযোগী আল আমিন মিয়া ও গাড়ির চালক সাইফুল ইসলাম। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহফিল শেষে গাড়িযোগে ফেরার পথে কল্যান্দী মোড় এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত হঠাৎ গাড়িটির গতিরোধ করে। এরপর তারা গাড়িতে ভাঙচুর চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইসলামী বক্তার সহযোগী ও গাড়ির চালকসহ উপস্থিতদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
হামলার সময় ডাকাতরা আহতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
এদিকে শীতের তীব্রতার বাড়ার সাথে সাথে সংঘবদ্ধ ডাকাতেরা বেপরোয়া হয়ে পড়েছে। কল্যান্দী গ্রামের আমজাত হোসেন জানান, রাত আটার পর রাস্তার বের হলেও ডাকাতদল সশস্ত্র আক্রমন করে সর্বস্ত্র লুটে নিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। দ্রুত বিশেষ অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করার দাবী করেন তিনি।
এ ব্যপারে থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, পুলিশ টহল দেয়ার কিছুক্ষণ পর ডাকাতদল ওই এলাকায় হানা দেয়। শীতের তীব্রতা ও কুয়াশার এই সময়ে স্থানীয় নিজস্ব উদ্যোগে পাহারা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পুলিশও তাদের টহল কার্যক্রম জোড়ালো করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৫:৩৮   ১১৯ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ